মুস্তাফিজের বাজিমাত
অবশেষে পর্দা উঠে গেলো IPL এর। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ হচ্ছে IPL। IPL এর অন্য তম সফল দল হচ্ছে এম এস ধনির চেন্নাই সুপার কিংস। আর এই চেন্নাই দলেই এবার ঠাই হয়েছিলো বাংলার কাটার মাস্টার মুস্তাফিজের। ২ কোটি রুপিতে মুস্তাফিজ কে দলে ভিরায় চেন্নাই। সেই ২ কোটি রুপির ই প্রতিদান দিলো যেনো মুস্তাফিজ। আজ বেঙ্গালুর এর সাথে প্রথম ম্যাচে চেন্নাই এর হয়ে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই নেয় ২ উইকেট। মুস্তাফিজের পরবর্তী ওভারে নেয় আরো ২ টি উইকেট। সর্বমোট ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়ে নেয় ৪ টি উইকেট। মুস্তাফিজ একাই যেনো ভয় ধরিয়ে দিলো ডুপ্লেসি, কোহলিদের। সর্বষেশ বলা যায় ২২ কোটির মুস্তাফিজেই বাজিমাত চেন্নাই সুপার কিংস।
Comments
Post a Comment